Sylhet Today 24 PRINT

ব্রাহ্মণবাড়িয়ার বজ্রপাতে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে সাইফুল ইসলাম (৩৫) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। এ সময় আজাদ মিয়া (৩৪) নামে আরেক লাইনম্যান গুরুতর আহত হয়েছেন। বুধবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার পওন ইউনিয়নের বড়পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, সন্ধ্যায় পওন ইউনিয়নের বড়পুকুর পাড়ে পল্লী বিদ্যুতের লাইন মেরামত করার সময় বজ্রপাতে সাইফুল ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গে থাকা সহকর্মী আজাদ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আজাদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.