Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ৬ লাখ রুপিসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি  |  ১৬ মে, ২০১৮

বেনাপোল সীমান্ত থেকে ৬ লাখ ভারতীয় রুপিসহ আব্দুস ছামাদ নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আব্দুস ছামাদ মুদ্রা পাচারকারী দলের সদস্য বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (১৬ মে) সকালে বেনাপোল-গাতিপাড়া সড়কের পাশ থেকে তাকে আটক করে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

আটক আব্দুস ছামাদ বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-গাতিপাড়া সড়কে অভিযান চালিয়ে ৬ লাখ ভারতীয় রুপিসহ পাচারকারী আব্দুস ছামাদকে আটক করা হয়। রুপিগুলো তিনি সীমান্ত পথে ভারত থেকে নিয়ে আসছিল।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবু রায়হান জানান, তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.