Sylhet Today 24 PRINT

বেনাপোলে ৩৬ লাখ ৮০ হাজার টাকাসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি |  ৩১ মে, ২০১৮

ভার‌তে পাচা‌রের সময় বেনাপোল সীমান্ত থেকে হুন্ডির ৩৬ লাখ ৮০ হাজার টাকাসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে বেনাপোল বাজারস্থ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ভবনের ৩য় তলায় ২১২ নম্বর রুমের ভেতর থেকে রেজাউল করিম (৪০) নামের হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত রেজাউল শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, 'হুন্ডির একটি বড় চালান নিয়ে পাচারকারী আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ভবনের ৩য় তলায় ২১২ নম্বর রুমে অবস্থান করছেন' গোপনে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল তাকে আটক করে। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩৬ লাখ ৮০ হাজার টাকা পাওয়া যায় ।

আটক পাচারকারীকে মুদ্রাপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে ব‌লে তি‌নি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.