Sylhet Today 24 PRINT

খুলনায় যাত্রীবাহী বাস ডোবায়, নিহত ৫

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুন, ২০১৮

খুলনায় একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে ডোবায় পড়ে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুন) বেলা সাড়ে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার বড়াচিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি বলেন, “বাসটি পাইকগাছা থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.