Sylhet Today 24 PRINT

চুয়াডাঙ্গায় মাদক মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুন, ২০১৮

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদক মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুন) বেলা ১১টায় দর্শনা পরানপুর গ্রামের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত হৃদয় হোসেন (২৬) দর্শনা শান্তিপাড়ার বাচ্চু হোসেনের ছেলে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।

ওসি জানান, তাঁর বুকে গুলি করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তাঁর নামে থানায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক বিক্রিসহ একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.