Sylhet Today 24 PRINT

টাঙ্গাইলের নিখোঁজ মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুন, ২০১৮

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিখোঁজ আনিছুর রহমান নামের মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি উপজেলার দেউপুর এলাকায়। তিনি স্থানীয় গোহালিয়াবাড়ী ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার দেউপুর এলাকার একটি পুকুর লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাজারের যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন আনিছুর। বাড়ির লোক বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস পায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয়রা হাত-পা বাঁধা অবস্থায় আনিছুরের লাশ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান কালিহাতী থানার ওসি মীর মোশাররফ হোসেন।

তিনি বলেন, আনিছুরের লাশ দেউপুর এলাকার একটি পুকুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়। নিহতের শরীরে ইটবোঝাই বস্তা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে হত্যার পর লাশ গুম করার জন্যপুকুরে ফেলে দেওয়া হয়েছে।

ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.