Sylhet Today 24 PRINT

শার্শায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি |  ১২ জুলাই, ২০১৮

যশোরের শার্শায় ৫০০ পিস ইয়াবাসহ লাকি বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।

বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লাকি বেনাপোলের সাদিপুর গ্রামের হুমায়ুন কবীরের স্ত্রী।

নাভারণ হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণের সাতক্ষীরা মোড়ে বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে লাকিকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, ৫০০ পিস ইয়াবাসহ লাকি নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বেনাপোল থেকে ইয়াবা নিয়ে যশোরে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। গ্রেপ্তারকৃত লাকির নামে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.