Sylhet Today 24 PRINT

মেয়র প্রার্থী তাহের অসুস্থ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সচেতন নাগরিক সমাজ সমর্থিত প্রার্থী মো. এহছানুল হক তাহের হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১৪ জুলাই) সিলেট সিটির কয়েকটি ওয়ার্ড গণসংযোগকালে তিনি অসুস্থবোধ করলে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান তাহেরের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য রিয়াদ আহমদ।

রিয়াদ আহমদ বলেন, এদিন হরিণ মার্কার সর্মথনে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করে রাতে বাসায় ফিরেন। বাসায় যাওয়ার পর তিনি প্রচন্ড বমি ও বুকে ব্যাথা অনুভব করেন। সাথে সাথে তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং নানা ধরণের পরিক্ষা নিরিক্ষা করা হয়।

পরে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখে কর্তব্যরত ডাক্তার মো. আব্দুল হাফিজ জানান, মেয়র প্রার্থী মো. এহছানুল হক তাহেরের হার্টে ব্লকের সম্ভাবনা রয়েছে। ফলে তাকে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে।

তিনি আরো জানান,মেয়র প্রার্থী মো. এহছানুল হক তাহেরের দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের লোকজন নগরবাসীর কাছে দোয়া কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.