Sylhet Today 24 PRINT

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের ১৭ জেলে উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০১৮

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ১৭ জেলেকে ৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে শনিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়।

উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মাঝি বলেন, এফবি তরিকুল-১ ট্রলারটি ডুবে যাওয়ার পর পার্শ্ববর্তী নান্না মাঝির একটি ট্রলার ১৭ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। তবে জেলেরা অসুস্থ হয়ে পড়েছেন।

তিনি আরও জানান, ফিরে আসার পরে তাদের চিকিৎসা দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.