Sylhet Today 24 PRINT

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৮

রাজধানীর মোহাম্মদপুরে 'কথিত বন্দুকযুদ্ধে' একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদক চোরাকারবারি বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার ভোর রাতে মোহাম্মদপুরে বছিলায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়।

নিহত ব্যক্তির নাম রাজন। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।

র‌্যাব জানায়, রাজন মোহাম্মদপুরের একজন ‘শীর্ষ মাদক ব্যবসায়ী’। তাকে এলাকার মানুষ চেনে ‘গাঁজা রাজন’ নামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, মোহাম্মদপুর থানা পুলিশ ভোর সাড়ে ৩টার দিকে রাজনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ অভিযানে র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন বলে র‍্যাব সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.