Sylhet Today 24 PRINT

সাংবাদিক মোয়াজ্জেম হোসেন মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০১৮

সাংবাদিক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন মারা গেছেন। তিনি ইংরেজি দৈনিক ‘ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’-এর সম্পাদক।

বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

পরিবারের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ফুসফুসের জটিলতা নিয়ে গত বেশ কিছুদিন থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোয়াজ্জেম হোসেন। বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.