Sylhet Today 24 PRINT

ট্রেনের চাকায় দুই পা বিচ্ছিন্ন চবি ছাত্রের

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৮

বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য চলন্ত শাটল ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের চাকায় দুই পা হারিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র রবিউল আলম (২৫)।

বুধবার  (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। দুই পা হারানো রবিউল বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের ছাত্র।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকালে বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য ষোলশহর স্টেশন থেকে চলন্ত শাটল ট্রেনে উঠতে গিয়ে তার দুই পা ট্রেনের চাকার নিচে চলে যায়।

এতে হাঁটুর নিচ থেকে দুটি পা-ই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় অন্যান্য ছাত্র তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.