Sylhet Today 24 PRINT

গুলিস্তানে বাসের ধাক্কায় যুবক নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৮

রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু ঘটেছে।

রোববার (১২ আগস্ট) দুপুরে জিপিওর উল্টো দিকে ইম্পেরিয়াল হোটেলের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আনুমানিক ৩০ বছর বয়সী নিহত যুবকের পরনে রয়েছে প্যান্ট-শার্ট।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক পূর্ব) মুহাম্মদ কামরুজ্জামান জানান, যাত্রাবাড়ী থেকে মিরপুরগামী খাজাবাবা পরিবহনের একটি বাস সড়ক বিভাজকের কাছে ওই যুবককে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক জানান যুবকটি মারা গেছেন।

তিনি আরও বলেন, বাসটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.