Sylhet Today 24 PRINT

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরাসাইকেল আরোহী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০১৮

নীলফামারীতে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (২২ আগস্ট) ঈদের দিন সন্ধ্যা ৬টার দিকে সংঘলশী ইউনিয়নে ইকু জুট মিলের সামনে নীলফামারী-সৈয়দপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসলাম (২৮) ওই ইউনিয়নের বাদশাপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। আহতরা হলেন- একই গ্রামের হেফাজুল ইসলামের ছেলে সফিকুল ইসলাম (৩০) ও সাদেকুল ইসলাম (২২)।

সদর থানার ওসি বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সন্ধ্যা ৬টার দিকে তিনজন একটি মোটরসাইকেলে করে বাদশাপাড়া থেকে সৈয়দপুর উপজেলায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেলের তিনজনই ছিটকে রাস্তায় পড়েন। স্থানীয়রা তাদের নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলেও সেখানে ইসলামের মৃত্যু হয়।

আহত দুই ভাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.