Sylhet Today 24 PRINT

সাংবাদিক হত্যার প্রতিবাদে পাবনায় গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি |  ২৯ আগস্ট, ২০১৮

পাবনায় সাংবাদিক সুবর্না নদীকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের পর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কর্মরত গণমাধ্যমকর্মীরা।

বুধবার (২৯ আগস্ট) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় শতাধিক সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সম্পাদক শহিদুর রহমান শহীন, প্রেসক্লাব সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, সময় টিভির প্রতিনিধি এস এ আসাদ প্রমুখ।

বক্তারা হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.