Sylhet Today 24 PRINT

ঢাকা-সিলেট রুটের গ্রিনলাইনের বাস থেকে স্বর্ণসহ আটক ৬

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

ঢাকা-সিলেট রুট চলাচলকারী গ্রিনলাইন পরিবহনের বিলাসবহুল একটি বাস থেকে ১৪ কেজি স্বর্ণসহ ৬ চোরা কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রোববার (২ সেপ্টেম্বর) রাতে নরসিংদীর পাঁচদোনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের ওই বাসে তল্লাশি করে ১২০টি স্বর্ণের বারসহ ৬ চোরাকারবারীকে আটক করা হয়। প্রায় ১৪ কেজি ওজনের এ স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬ কোটি টাকা।

সোমবার (৩ সেপ্টেম্বর) কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজানুর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.