Sylhet Today 24 PRINT

ঢাকায় ট্রাক চাপায় পাঠাও’র চালক ও আরোহীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

রাজধানী ঢাকার মতিঝিলে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মতিঝিলের শিল্প ব্যাংকের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

ট্রাক চাপায় নিহতরা হলেন, অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা পাঠাও’র চালক রিপন শিকদার (৩২) ও এর আরোহী জানে আলম গাজী (৩০)।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মামুন অর রশিদ জানান,  মতিঝিলের শিল্প ব্যাংকের সামনের রাস্তায় একটি মোটরসাইকলেটিকে মালবাহী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ব্যক্তির মৃত্যু হয়।

পরে পুলিশ নিহতদের লাশ দুইটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।

তিনি আরো জানান, নিহতদের একজনের মোবাইলে রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন পাঠাও চালু করা ছিল। ধারণা করা হচ্ছে, চালক পাঠাও এর রাইড নিয়ে যাচ্ছিলেন।

লরিটি সনাক্তের কাজ চলছে বলেও জানিয়েছেন মতিঝিল থানার এ উপপরিদর্শক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.