Sylhet Today 24 PRINT

বেনাপোলে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ জব্দ

বেনা‌পোল প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

বেনাপোল সীমান্ত থেকে ৪৭ হাজার ৪০০ পাতা আমদানি নিষিদ্ধ ভারতীয় যৌন উত্তেজনাকর ঔষধ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোড এলাকায় একটি ইজিবাইক থেকে এসব ঔষধ জব্দ করা হয় বলে জানান ৪৯ বিজিবির বেনাপোল ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আমজাদ হোসেন।

বিজিবি জানায়, ভারত থেকে পাচার হ‌য়ে আসা আমদানি নিষিদ্ধ এক‌টি ঔষধের চালান নিয়ে বেনা‌পোল ছোট আঁচড়া বাইপাস রো‌ডে চোরাকারবারীরা অবস্থান কর‌ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখা‌নে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৭ হাজার ৪০০ পাতা ভারতীয় আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

৪৯ বিজিবির বেনাপোল ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আমজাদ হোসেন জানান, আটককৃত ঔষধ থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.