Sylhet Today 24 PRINT

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আপন ওরফে সিজার (৩২) নামে ১১ মামলার এক আসামি নিহত হয়েছেন। বুধবার (৫ সেপ্টেম্বর)  রাত ২টার দিকে শহরতলী মাটিডালী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একদল দুষ্কৃতকারী ডাকাতির উদ্দেশ্যে শহরতলী মাটিডালী ব্রিজের কাছে জড়ো হয়েছে- রাতে এমন খবর পেয়ে সদর থানা পুলিশ তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করতে থাকে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এক পর্যায়ে তারা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, নিহত আপনের নামে ৫টি অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.