Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

ঝিনাইদহের কোটচাঁদপুরে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার রাত ২টার দিকে উপজেলার বলুহরে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত সেলিম হোসেন (৪২) কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের নূর ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সেলিমের বিরুদ্ধে মাদক চোরাচালান, অপহরণসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল ) মির্জা সালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে পুলিশের একটি টহল দল বলুহর এলাকায় গোলাগুলির শব্দ শুনে সেখানে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারাও গুলি ছোড়ে। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন তাকে সেলিম হিসেবে শনাক্ত করে।

ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, ৩০০ ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল, নম্বরবিহীন একটি প্রাইভেটকার ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.