Sylhet Today 24 PRINT

বেনাপোলে ৫পিস সোনার বারসহ একজন আটক

বেনা‌পোল প্রতিনিধি  |  ২৮ সেপ্টেম্বর, ২০১৮

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৫০০ গ্রাম ওজনের ৫পিস সোনার বারসহ শফিকুল ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে। বিজিবির দাবি আটক শফিকুল পাচারকারী দলের সদস্য।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বারোপোতা গ্রামের পাকা রাস্তার উপর থেকে শফিকুলকে আটক করে বিজিবি সদস্যরা। সে পুটখালী গ্রামের নুর ইসলামের ছেলে।

রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫টি স্বর্ণের বারসহ শফিকুল কে আটক করা হয়।   

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, উদ্ধারকৃত সোনাসহ শফিকুল ইসলামকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.