Sylhet Today 24 PRINT

বেনাপোলে ৩টি স্বর্ণের বারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০১৮

বেনাপোলে ৩টি স্বর্ণের বারসহ মেহেদী হাসান (১৯) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।

রোববার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮ টার সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমসে পাসপোর্টের কার্যাদি সম্পন্নের এক পর্যায়ে তাকে আটক করা হয়। আটক মেহেদী ঢাকার ডেমরা থানার তুষারধারা এলাকার মাতুয়াইল মুসলিমনগর গ্রামের নেকমত আলীর ছেলে।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম বলেন, রোববার সকাল ৮টার দিকে চেকপোস্ট কাস্টমস অভ্যন্তরে আটক মেহেদীর গতিবিধির উপর সন্দেহ হলে ডেপুটি কমিশনার জাকির হোসেন ও সহকারি কমিশনার উত্তম চাকমা সঙ্গীয় কাস্টমস সদস্যদের নিয়ে তাকে আটক পূর্বক জিজ্ঞাসাবাদ করেন। পরে আটককৃতের স্বীকারোক্তি মোতাবেক তার পায়ুপথ থেকে ৩পিছ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩শ" গ্রাম এবং মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.