Sylhet Today 24 PRINT

যশোর-বেনাপোল মহাসড়কে শতবর্ষী গাছের ডাল ভেঙ্গে আহত ২

বেনা‌পোল প্রতিনিধি  |  ৩০ সেপ্টেম্বর, ২০১৮

যশোর-বেনাপোল মহাসড়কের পাশের দু'শত বছরের পুরানো শিশু গাছের একটি ডাল ভেঙ্গে দুই পথচারী আহত হ‌য়ে‌ছেন।

রোববার (৩০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে শার্শা উপজেলার নাভারন বাজারের নিউ মার্কেটের সামনে আচমকা বিকট শব্দে ভেঙ্গে পড়ে গাছের ডাল‌টি।

এসময় ওই সড়ক দিয়ে চলাচলকারী এক‌টি ট্রাকে থাকা আসাদুল ইসলাম (২৫) ও মোটরসাইকেলের চালক নুর হোসেন (২৪) আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার ক‌রে।
 
নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় ঘটনাস্থল থেকে ট্রাক এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.