Sylhet Today 24 PRINT

জয়পুরহাটের আক্কেলপুরে উন্নয়ন মেলা উপলক্ষে র‌্যালি

জয়পুরহাট প্রতিনিধি  |  ০৪ অক্টোবর, ২০১৮

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ এই শ্লোগানে জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

জয়পুরহাট কালেক্টরেট ময়দানে এ উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামসুল আলম দুদু, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহা-পরিচালক অশোক কুমার বিশ্বাস, জেলা প্রশাসক মোহাম্মদ পুলিশ সুপার রশীদুল হাসান ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুধেন্দ্রনাথ রায়, জয়পুরহাট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি টি সি)’র অধ্যক্ষ রাশেদুল ইসলাম প্রমুখ।

এ মেলায় বর্তমান সরকারে উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উন্নয়নের প্রচারণার অংশ হিসাবে ১শত ১২টি স্টলের মাধ্যমে সরকারের উন্নয়ন জনগণকে দেখানো হচ্ছে। অন্যদিকে জেলার পাঁচটি উপজেলাতেও চলছে এ উন্নয়ন মেলা।

এর আগে অনুষ্টিত র‌্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাষ্টার, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নবীবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম শম্পা।

র‌্যালিতে সাংবাদিক, রাজনীতিবিদ, সুশীল সমাজসহ স্থানীয় স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.