Sylhet Today 24 PRINT

বাগেরহাটে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৮

বাগেরহাটের চিতলমারীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এক বৃদ্ধাকে।

মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে বড়বাড়িয়া ইউনিয়নের খাগড়াবুনিয়া গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত শাহিদা বেগম (৬০) ওই গ্রামের হেকমত শিকদারের স্ত্রী।

চিতলমারী থানার ওসি অনুকূল চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাতে জানান, শাহিদার পরিবার ও তার দেবর আকরাম শিকদারের পরিবারের মধ্যে জমির বিরোধ রয়েছে। জমির ভাগবাটোয়ারা নিয়ে আদালতে তাদের বেশ কয়েকটি মামলাও চলছে।

তিনি আরও বলেন, দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ হয়। এই বিরোধের জেরে শাহিদাকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.