Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ৫৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০১৮

বেনাপোল সীমান্ত থেকে ৫৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (১০ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এনে শিকড়ী পীরবাড়ি মোড় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে নায়েক মো. তরিকুল ইসলাম, সিপাহী মিজানুর রহমান, সিপাহী মোর্শেদ, সিপাহী মাসুম ও সিপাহী উমর ফারুক সেখানে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটককৃত ফেনসিডিল যশোর ব্যাটালিয়নে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.