Sylhet Today 24 PRINT

রাজবাড়ীতে বাসচাপায় দুই স্কুলছাত্রীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি স্কুলের সামনে বাসচাপায় দুই ছাত্রী নিহত হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) সকালে দৌলতদিয়া মডেল হাইস্কুলের নবম শ্রেণির দুই ছাত্রী দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিতে আসার সময় স্কুলের সামনে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

নিহতরা হল উপজেলার ওমর আলী সরদারপাড়া গ্রামের জালাল শেখের মেয়ে জাকিয়া (১৫) ও যদু ফকিরপাড়া গ্রামের সালাম শেখের মেয়ে চাঁদনী (১৫)।

স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের নবম শ্রেণির দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় স্কুলের ছাত্র-ছাত্রীরা মহাসড়ক অবরোধ করে অন্য একটি বাসে আগুন দিয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

রাজবাড়ী হাইওয়ে থানার এসআই মাসুদ পারভেজ বলেন, এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.