Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৮

ঝিনাইদহ সদরে এক গ্রামের মাঠ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২০ বছর বয়সী মেয়েটির নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের নৃসিংহপুর গ্রামে ওই তরুণীর মৃতদেহ পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি ইমদাদুল হক শেখ বলেন, নৃসিংহপুর গন্ডবিল মাঠে ধানক্ষেতের মধ্যে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, আনুমানিক ২০ বছর বয়সী তরুণীটির পরনে ছিল লাল রংয়ের সালোয়ার কামিজ আছে। খালের মধ্যে পলিথিনের বস্তার উপর হাতবাঁধা অবস্থায় লাশটি পড়ে ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.