Sylhet Today 24 PRINT

প্রগতি সরণিতে বাসের ধাক্কায় কিশোর নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৮

রাজধানী ঢাকার প্রগতি সরণিতে বাসের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে যমুনা ফিউচার পার্কের কাছে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত কিশোর আতিক (১১) স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ওসি কামরুজ্জামান বলেন, যমুনা ফিউচার পার্কের কাছাকাছি এলাকায় একটি বাস আতিককে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবারের বরাত দিয়ে আরও বলেন, আতিক ছুটিতে ছিল। গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে প্রগতি সরণি এলাকায় গিয়েছিল সে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.