Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে মদ খেয়ে তিনজনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৮

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মদ খেয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও দুইজন।

বৃহস্পতি ও শুক্রবার (১৮ ও ১৯ অক্টোবর) রাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কালীগঞ্জ শহরের বলিদাপাড়ার বিমল বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাস বাপ্পি, কলেজপাড়ার অখিল দাসের ছেলে মুন্না দাস ও কালীবাড়িপাড়ার বিমল মৈত্রর ছেলে সুভাংকর মিত্র টিটো।

কালীগঞ্জ থানার ওসি মো. ইউনুস আলী জানান, বৃহস্পতিবার রাতে কয়েকজন কোটচাঁদপুর থেকে মদ কিনে পান করেন। তারা কালীগঞ্জে বাড়ি ফিরে অসুস্থ হন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বাপ্পি মারা যান। অবস্থার অবনতি হলে মুন্না ও টিটোকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার রাতে তারাও সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ওসি ইউনুস জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.