Sylhet Today 24 PRINT

জাগপা সভাপতি রেহানা প্রধান মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৮

২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্তিক পার্টি জাগপার সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের সহধর্মিনী রেহানা প্রধান ৭২ এ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। দীর্ঘ ১৩ বছর জাগপার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৭ সালের ২১ মে শফিউল আলম প্রধানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতি ও ওই বছরের ২৯ নভেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে জাগপার সভাপতি নির্বাচিত হন।

সোমবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর মোহাম্মদপুর কেয়া হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান।

তিনি জানান, রেহেনা প্রধান ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। হঠাৎ করে বাসায় অসুস্থতাবোধ করলে তাকে কেয়ার হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালেই তিনি মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.