Sylhet Today 24 PRINT

নিরাপদ সড়কের দাবিতে বেনাপোলে শিক্ষার্থীদের মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি |  ২২ অক্টোবর, ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে বেনাপোলে মানববন্ধন করেছে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার (২২ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বেনাপোলের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল- বেনাপোল মহিলা আলিম মাদ্রাসা, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, বেনাপোল ফাজিল মাদ্রাসা ও মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়।

বেনাপোল মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ দুদুর পরিচালনায় মাদ্রাসার সামনে পৌর সড়কে শিক্ষার্থীদের মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, শিক্ষক মুজিবুর রহমান, এমরান আলী, আসাদুল্লাহ আযাদ, আমির হোসেন, মাহবুবুর রহমান, নুরুন নবী, রুহুল কুদ্দুস, ইমাম হোসেন, কওছার আলী, ইউসুফ আলী, ফিরোজা আক্তার, পারভিন নাহার, নাজমা নাজমীন, হাসিনা খাতুন, আমেনা খাতুন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.