Sylhet Today 24 PRINT

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি |  ২৯ অক্টোবর, ২০১৮

বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মাদকসহ বিভিন্ন মামলার ৯ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বাড়ি বেনাপোল পোর্টথানার বিভিন্ন গ্রামে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা এতদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। গোপন খবর আসে বেনাপোল সীমান্তে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিরা অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.