সিলেটটুডে ডেস্ক | ২০ নভেম্বর, ২০১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে বিআরটিসি বাসের নিচ থেকে এক কন্যা নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে শিশুটিকে উদ্ধার করা হয়। নবজাতকের পরিচয় এখনো জানা যায়নি।
ঢাকা মেডিকেল সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী মো. শাহিন বেলা ২টার দিকে কাপড়ে মোড়ানো ১ কেজি ওজনের একটি শিশু উদ্ধার করেন। শিশুটির বয়স আনুমানিক এক দিন।
শিশু উদ্ধার হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ উদ্দিন জানান, খবর পেয়ে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। শিশুটির বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।