Sylhet Today 24 PRINT

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৮

গাজীপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পিকআপ চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার বানিয়ারচালা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. সোহাগ (২৮) জেলার শ্রীপুর উপজেলার দক্ষিণ আবদার গ্রামের আবুল কাশেমের ছেলে।

সোহাগের ভাই ফারুক মিয়া বলেন, সোহাগ মঙ্গলবার ভোরে ঢাকা থেকে ফিরছিলেন। বানিয়ারচালা এলাকায় একটি কাভার্ডভ্যান অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে পড়লে সোহাগের পিকআপ ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা খায়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক সোহাগ নিহত হন।

এ সময় চালকের সহকারী আপেল (২৫) আহত হওয়ায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, পুলিশ কাভার্ডভ্যান ও পিকআপ আটক করেছে। চালককে ধরার চেষ্টা করছে। পরিবারের আবেদন পেয়ে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.