Sylhet Today 24 PRINT

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্ত্রীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৮

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা (৮০) মারা গেছেন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মেয়ে-নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত ২৫ অক্টোবর নড়াইল শহরের কুড়িগ্রামের বাসায় অসুস্থ হয়ে পড়েন ফজিলাতুন্নেছা। এরপর অ্যাম্বুলেন্সযোগে ২৭ অক্টোবর তাকে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সিএমএইচে নেওয়া হয়।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নাতি জামাই মুন্সী আসাদ রহমান বেগম ফজিলাতুন্নেছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ ফজিলাতুন্নেছা ডায়াবেটিসে ভুগছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.