Sylhet Today 24 PRINT

বান্দরবানে প্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৮

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গমের এক ত্রিপুরা পল্লির পাশে গলায় গামছা বাঁধা ঝুলন্ত অবস্থায় এক প্রতিবন্ধী তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার নাম লাকাচিং তঞ্চঙ্গ্যা (২৮)। রোববার বিকাল সাড়ে চারটার সময় লাশটি উদ্ধার করা হয়।

আলীকদম থানার পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী বলেন, দুপুর তিনটার দিকে স্থানীয়রা ওই তরুণীর লাশ গাছে ঝুলতে দেখে থানায় খবর দেয়। সে পার্শ্ববর্তী জলন্তমনি তঞ্চঙ্গ্যা পাড়ার মৃত কিত্তিমন তঞ্চঙ্গ্যার কন্যা। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ওই তরুণীর স্বজনরা জানায়, সে পিতাহারা ও প্রতিবন্ধী। ভিক্ষা করেই জীবন যাপন করতো। তবে হত্যার পূর্বে ধর্ষণের শিকার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্বজনরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.