Sylhet Today 24 PRINT

বেনাপোলে পিস্তল ও গুলি জব্দ

বেনাপোল প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০১৮

বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে বেনাপোল সীমান্তের ঘিবা মাঠ থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে আগ্নেয়াস্ত্র প্রবেশ করছে। পরে বিজিবি এক পাচারকারীকে ধাওয়া করলে সে একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের মধ্য থেকে পিস্তল ও গুলি পাওয়া যায়।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির ঘিবা ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল মালেক বলেন, জব্দকৃত আগ্নেয়াস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.