Sylhet Today 24 PRINT

ঢাকার সাথে রাজশাহী ও খুলনার রেল যোগাযোগ বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৮

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সীমান্ত এক্সপ্রেস নামের একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে রাজশাহী ও খুলনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে খুলনা থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।

এর ফলে লাইন আটকে গেলে পার্বতীপুরের সঙ্গে ঢাকা, রাজশাহী ও খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সান্তাহারের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানান, লাইনচ্যুত বগিটিসহ চারটি ক্যারেজ সেখানে রেখে সকাল ৮টার দিকে সীমান্ত এক্সপ্রেস পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যায়।

উদ্ধারকারী ট্রেন এলে লাইনচ্যুত বগিটি সরিয়ে ট্রেন চলাচল শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন স্টেশন মাস্টার রেজাউল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.