Sylhet Today 24 PRINT

যাত্রাবাড়ীতে দগ্ধ হয়ে দুই ভাইয়ের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৮

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল উত্তরপাড়ার একটি ঘরে আগুন লেগে দুই ভাইয়ের দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার ভোর রাত তিনটার দিকে একটি টিনশেড ঘরে আগুন লাগে।

ডেমরা জোনের ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, টিনশেড ঘরে মশার কয়েল থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে ঘুমন্ত দুই শিশুর মারা যায়। শিশু দুটির নাম পলাশ (১২) ও তুষার (৭)। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তাদের বাবা। তার নাম এখনো জানা যায়নি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.