Sylhet Today 24 PRINT

কোরিয়ান ইপিজেডে দুই বাসের সংঘর্ষে ৩ শ্রমিক নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৮

চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড গেইটে শ্রমিক বহনকারী একটি বাসে আরেক বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন।

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কোরিয়ান ইপিজেডের কাফকো গেইটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা একটি বাস আগুনে পুড়িয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন- আবদুল লতিফ (৬০), সুলতানা রাজিয়া (৩৫) ও ইরফান (২৭)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের কণর্ফুলী জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম বলেন, একটি বাস কোরিয়ান ইপিজেডের ভেতরে শ্রমিকদের নামিয়ে দেওয়ার সময় পেছন দিক থেকে আরেকটি বাস ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা কোন কারখানার শ্রমিক ছিলেন বা তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.