Sylhet Today 24 PRINT

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০১৯

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার শ্রীফলকাটি গ্রামে ইছা মোড়ল (৫৫) নামে এই ব্যক্তির মৃত্যু হয়।

ইছা ওই গ্রামের আমির মোড়লের ছেলে।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম বলেন, কৃষক ইছা মোড়ল সকালে বিদ্যুতের তারের ওপর পড়া একটি গাছের ডাল কাটছিলেন। এ সময় ডালটির এক পাশ তার গায়ে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাকে আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.