Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার চন্দন কাঠ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৯

যশোরের সাদিপুর সীমান্ত থেকে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের সদস্যরা।

বুধবার সকাল ১০টার সময় এ কাঠ উদ্ধার করা হয়। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, উদ্ধারকৃত কাঠের যার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

আইসিপি ক্যাম্প কমান্ডার জানান, গোপন সংবাদে জানা যায় চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ চন্দন কাঠ এনে যশোর নেওয়া জন্য সাদিপুর সীমান্তের বেলতলা নামক স্থানে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান, হাবিলদার দেলোয়ার হোসেন, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

উদ্ধারকৃত চন্দন কাঠ বেনাপোল কাস্টমসে জমা দেওয়ার হবে বলে জানিয়েছেন বিজিবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.