Sylhet Today 24 PRINT

কিশোর হত্যার দায়ে একজনের ফাঁসির রায়

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৯

কুষ্টিয়ার কুমারখালীতে এক কিশোরকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ মামলার রায় ঘোষণা করেন।

মামলার আসামিদের মধ্যে আরও দশজনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।

আদালতের পিপি আকরাম হোসেন দুলাল বলেন, ২০১৪ সালের অক্টোবরে কুমারখালীতে আসামিদের হামলায় চৌদ্দ বছর বয়সী কিশোর বাবুল নিহত হলে এ মামলা দায়ের করা হয়। আদালত এ হত্যাকাণ্ডে একজনকে ফাঁসির রায় ও আরও দশজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.