Sylhet Today 24 PRINT

বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৯

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া মাওলানা সাদ কান্ধলভী পন্থীদের বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৭০)। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুরা এলাকায়।

বিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের সদস্য মো. সাইদুর রহমান জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইসমাইল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে বাদ ফজর ইজতেমা ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং তার লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.