Sylhet Today 24 PRINT

গাজীপুরে আগুনে পুড়েছে ঝুটের ১১ গুদাম

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৯

ফাইল ছবি

গাজীপুর শহরের দেওয়ালিয়াবাড়ি এলাকায় আগুন লেগে ১১টি ঝুট গুদাম পুড়ে গেছে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট নয় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।  

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবীরুল আলম বলেন, প্রথমে একটি ঝুট গুদামে আগুন লেগে দ্রুতই তা আশেপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি এবং ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

তিনি আরও বলেন, সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে ১১টি ঝুটের গুদাম ও মালামাল পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.