Sylhet Today 24 PRINT

বাঁচানো গেল না ঢাকা মেডিকেলের গোসলখানায় পাওয়া শিশুকে

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গোসলখানায় খুঁজে পাওয়া মেয়ে শিশুকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, শিশুটির অভিভাবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। মেডিকেল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

প্রসঙ্গত, রোববার সকাল সাড়ে ৬টার দিকে মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডের একটি গোসলখানায় কান্না শুনে দরজার আড়ালে সদ্যজাত শিশুটিকে খুঁজে পান রোগী ও স্বজনরা। পরে কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করে ২১১ নম্বর ওয়ার্ডের এনআইসিইউতে ভর্তি করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.