Sylhet Today 24 PRINT

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০১৯

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার (৪ মার্চ) সকালে র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে খুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের দাবি, ডাকাতির প্রস্তুতির সময় রাজধানীর দিয়াবাড়ি থেকে এদের হোতা স্বাধীনসহ নয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

বেলা ১১টায় কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.