Sylhet Today 24 PRINT

শুক্রবার ঢাকায় হেফাজতের বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৯

৮ মার্চ শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল করবে হেফাজত।

বৃহস্পতিবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সমাবেশের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে হেফাজত জানায়,  সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন জাতীয় সংসদে আহমদিয়া মুসলিম জামায়াতের পক্ষ নিয়েছেন এবং হেফাজত আমির আহমদ শফী সম্পর্কে কটূক্তি ও কওমি মাদ্রাসা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। এর প্রতিবাদেই শুক্রবার এ বিক্ষোভ সমাবেশ করবেন হেফাজত অনুসারীরা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হেফাজত আমির শাহ আহমদ শফীর নির্দেশে ঢাকা মহানগর হেফাজত শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করবে। ঢাকা মহানগর হেফাজতের সভাপতি নূর হোছাইন কাসেমীর এ বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.