Sylhet Today 24 PRINT

নবাবপুরে টায়ারের গুদামে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৯

রাজধানীর নবাবপুরের একটি ভবনে থাকা টায়ারের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা আড়াইটার দিকে মানসী সিনেমা হলের পাশে বারিক প্লাজায় এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার সেলিম শিকদার জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওয়ারী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বারিক প্লাজার পঞ্চম তলায় এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর তারা পাননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.